ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার

ads

উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এসব কর্মকর্তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই বদলির আদেশ দেওয়া হয়।


বদলি হওয়া ৩৫ জনের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত আছেন। আর বাকি একজন আছেন রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page